রাশিয়া–ইউক্রেন যুদ্ধ গ্রীষ্মের আগেই শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
৭ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া–ইউক্রেনের মধ্যে চলমান সবচেয়ে বড় যুদ্ধ কীভাবে শেষ করা যায়—সে বিষয়ে উভয় দেশ যেন গ্রীষ্মের আগেই একটি সমাধানে পৌঁছায়, এমনটাই চায় যুক্তরাষ্ট্র। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে জেলেনস্কি বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে নতুন দফার আলোচনা
প্রস্তাব করেছে ওয়াশিংটন। এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এতে অংশ নিতে ইউক্রেন সম্মত হয়েছে।
জেলেনস্কি বলেন,
“আমেরিকানরা প্রস্তাব দিচ্ছে, গ্রীষ্ম শুরু হওয়ার আগেই উভয় পক্ষ যেন যুদ্ধ শেষ করে। তারা সম্ভবত এই সময়সূচি মানতে চাপ সৃষ্টি করবে। (মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন) তাদের কাছে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। আমরা নির্বোধ নই। আর তারা বলছে, জুনের মধ্যেই সবকিছু শেষ করতে চায়।”
তিনি জানান, ইউক্রেন একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা প্রস্তাব করেছিল, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
এর আগে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত দুই দিনের শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি না হলেও উভয় পক্ষ ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। পাঁচ মাসের বিরতির পর আবারও এই বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলেনস্কি জানান, যুদ্ধবন্দি বিনিময় অব্যাহত থাকবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে নজরদারি করা হবে—সে বিষয়ে উভয় দেশের সামরিক প্রতিনিধিরা কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একই সঙ্গে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তিও আলোচনায় এসেছে, যাকে কর্মকর্তারা “সমৃদ্ধির পরিকল্পনা” বলে অভিহিত করছেন। এতে যুদ্ধ-পরবর্তী ইউক্রেন পুনর্গঠনের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে।
জেলেনস্কি জানান, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে—রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ১২ ট্রিলিয়ন ডলার মূল্যের সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো দ্বিপাক্ষিক চুক্তি ইউক্রেনের সংবিধান লঙ্ঘন করতে পারে না।
সূত্র: রয়টার্স
প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে ছয়দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে
যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় এলাকা সাসেক্সের একটি মসজিদে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ বলছে, ঘটনাটি মুসলিম বিদ্বেষমূলক অপরাধ (হেট ক্রাইম)
ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রুশ সেনারা ব্যাপক হামলা চালাচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পরদিন আজ সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়েছে।
সকালে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
গত