বিনোদন
সংরাইটার্স হল অব ফেমে টেইলর সুইফট
.jpg-2026-02-07T17-33-35.486Z.jpg&w=3840&q=100)
৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব সংগীতের জীবন্ত কিংবদন্তিদের তালিকায় নতুন মাইলফলক ছুঁলেন পপ কুইন টেইলর সুইফট। ‘সংরাইটার্স হল অব ফেম’-এ জায়গা করে নিয়ে ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে সম্মানিত হতে যাচ্ছেন এই মার্কিন তারকা। ৩৬ বছর বয়সে তিনি বসতে যাচ্ছেন ৩৩ বছর বয়সে একই সম্মান পাওয়া স্টিভ ওয়ান্ডারের ঠিক পাশেই।
সংরাইটার্স হল অব ফেম কর্তৃপক্ষ
জানিয়েছে, আগামী ১১ জুন নিউ ইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সুইফটকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। এ বছর তার সঙ্গে হল অব ফেমে যুক্ত হচ্ছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স।
সিবিএস মর্নিংস-এ ঘোষণা দিতে গিয়ে সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন বলেন, “তারা আমাদের জীবনের সাউন্ডট্র্যাক লিখেছেন—যে গানে আমরা নাচি, কাঁদি, আনন্দে ভাসি।”
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সংরাইটার্স হল অব ফেমে স্থান পেতে হলে গীতিকারের প্রথম গান প্রকাশের অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং কালজয়ী সৃষ্টির স্বীকৃতি থাকতে হয়। টেইলর সুইফট এরই মধ্যে ১৪টি গ্র্যামি পুরস্কার জিতেছেন; এর মধ্যে চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ অর্জন করেছেন।
বিলবোর্ডের তথ্যমতে, তার সাম্প্রতিক অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল আধুনিক যুগে যেকোনো অ্যালবামের মধ্যে প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে। এছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ লাখ কপি বিক্রি হয়ে বিলবোর্ড চার্টের শীর্ষে অবস্থান করছে।
২০২৫ সালের মে মাসে দীর্ঘ আইনি লড়াই শেষে নিজের প্রথম ছয়টি অ্যালবামসহ সব মাস্টার রেকর্ডিংয়ের পূর্ণ মালিকানা ফিরে পাওয়ার ঘোষণাও দেন সুইফট। এর আগে তার রেকর্ডভাঙা ‘ইরাস ট্যুর’ এবং সে ট্যুরভিত্তিক কনসার্ট ফিল্ম ও ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ ডিজনি প্লাসে ব্যাপক সাড়া ফেলেছিল।
এ সম্পর্কিত আরও পড়ুন

১২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
১৬ বছরেই গোল্ডেন গ্লোব জিতে ইতিহাস গড়লেন ওয়েন কুপার
এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও নিজের নাম উজ্জ্বল করলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলো নিজের দিকে টেনে নিয়ে জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) বিভাগে পুরস্কার
বিস্তারিত...
৩ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
নেটফ্লিক্সে মুক্তি পেল ‘স্ট্রেঞ্জার থিংস’-এর চূড়ান্ত পর্ব, হকিন্সের রহস্যের অবসান
নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম ও চূড়ান্ত সিজনের শেষ পর্ব। এর মধ্য দিয়ে পর্দা নেমেছে কাল্পনিক হকিন্স
বিস্তারিত....jpg-2025-10-15T11-59-03.949Z.jpg&w=3840&q=100)
১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া - জনপ্রিয়তা থেকে বিতর্কে
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের এই বাসিন্দার উত্থান যেমন বিস্ময়কর, তেমনি বর্তমানে তিনি উঠে এসেছেন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
২০১৬
বিস্তারিত...
৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ভক্তদের ভালোবাসার শিখরেই সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান
বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক ও শিল্পী তাহসান রহমান খান জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সংগীত থেকে সরে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের উজ্জ্বল ক্যারিয়ারের পর প্রিয় ভক্তদের ভালোবাসার শিখরেই বিদায় নিতে চান তিনি।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে
বিস্তারিত...
.jpg-2025-04-28T13-08-25.229Z.jpg&w=3840&q=100)
