টেকনাফে শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াতে ইসলামীর
৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত
হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শিশু হুজাইফার মৃত্যুবরণ করায় তিনি গভীরভাবে মর্মাহত।
বিবৃতিতে তিনি বলেন, নিরীহ একটি শিশুর এভাবে প্রাণ ঝরে যাওয়া শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা। নিজ বাড়ির উঠানে খেলতে থাকা একটি শিশুর মাথায় সীমান্ত পেরিয়ে আসা বুলেটের আঘাত প্রমাণ করে উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।
তিনি মরহুম হুজাইফার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা-মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সীমান্ত এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সীমান্তে চলমান অস্থিরতার কারণে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তথ্য জানাকে সহজ করতে চারটি কার্যকর পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চার মাধ্যমের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন।
শনিবার (৭
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, দলের চেয়ারম্যান তারেক
ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি)
গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের