ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের
৭ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে, তাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি এই আদেশে স্বাক্ষর করেন।
তবে শুল্ক আরোপ কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি ঘোষণা করেননি ট্রাম্প। একই সঙ্গে শুল্কের হারও স্পষ্ট
করা হয়নি। তবে প্রশাসন–সংশ্লিষ্ট সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, এই শুল্কের হার ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
নির্বাহী আদেশে বলা হয়েছে, ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা কেনা, আমদানি করা কিংবা সংগ্রহে জড়িত থাকলে সংশ্লিষ্ট দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানিশুল্ক বা অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।
আদেশ জারির পর কোন কোন দেশ ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত রয়েছে, তা পর্যবেক্ষণের দায়িত্ব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, বাণিজ্য সচিব যখন নিশ্চিত হবেন যে কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা আমদানি করছে, তখন তিনি সেই সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সব তথ্য পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন।
উল্লেখ্য, নির্বাহী আদেশে স্বাক্ষরের এক দিন আগে ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। আলোচনার দিনই এই আদেশে স্বাক্ষর করায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই হুমকিই নির্বাহী আদেশের মাধ্যমে আইনি রূপ পেল।
সূত্র: আনাদোলু
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একটি ভিডিও সাক্ষাৎকার সম্প্রতি ফাঁস হয়েছে, যেখানে তিনি নিজেকে ‘শয়তান’ নন বলে দাবি করেছেন। এমনকি নিজেকে ‘স্বল্পমাত্রার যৌন শিকারি’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারটি নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। নিউইয়র্ক সিটিতে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে আকস্মিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের
ভেনেজুয়েলায় নিরাপদ, সঠিক ও বিচক্ষণতার সঙ্গে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা। এ ঘটনার পর ফ্লোরিডার স্থানীয়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রকাশ্য সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি নিউইয়র্ক সফরে যাবেন। মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানি ঘোষণা করেছিলেন—যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা অনুযায়ী সুযোগ পেলে তিনি নেতানিয়াহুকে