ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রুশ সেনারা ব্যাপক হামলা চালাচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর এটি কিয়েভ ও আশপাশের অঞ্চলে আজকের সবচেয়ে বড় হামলা।
কিয়েভের সামরিক
প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, রোববারের হামলায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক বালিকাও রয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে ইউক্রেন সরকার তার মৃত্যুর তথ্য প্রকাশ করেনি।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা জানিয়েছেন, রাশিয়া কিয়েভে ‘বড়’ হামলা চালিয়েছে এবং এতে কয়েকশ ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন, “যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি পুতিন, তার দল, অর্থনীতি এবং সরকারের জন্য স্পষ্টভাবে অনুভূত হতে হবে; তবেই যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে।”
আজকের হামলায় জাপোরিঝিয়াসহ অন্যান্য অঞ্চলকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। জাপোরিঝিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী কিয়েভে অসংখ্য ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সেনারা এগুলো ভূপাতিত করতে প্রতিরক্ষা মিসাইল ছুঁড়েছে, যার শব্দ কয়েক ঘণ্টা শোনা গেছে। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত হামলা চলছিল।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেক কিয়েভবাসী জীবন বাঁচাতে ভূর্গভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।
সূত্র: রয়টার্স
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া–ইউক্রেনের মধ্যে চলমান সবচেয়ে বড় যুদ্ধ কীভাবে শেষ করা যায়—সে বিষয়ে উভয় দেশ যেন গ্রীষ্মের আগেই একটি সমাধানে পৌঁছায়, এমনটাই চায় যুক্তরাষ্ট্র। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে
প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে ছয়দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে
যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় এলাকা সাসেক্সের একটি মসজিদে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ বলছে, ঘটনাটি মুসলিম বিদ্বেষমূলক অপরাধ (হেট ক্রাইম)
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পরদিন আজ সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়েছে।
সকালে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
গত