যুক্তরাজ্যের স্বীকৃতির পর লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে পতাকা উত্তোলন
২২ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পরদিন আজ সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়েছে।
সকালে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
গত রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র
হিসেবে স্বীকৃতি দেন। তার পরদিনই লন্ডনে ফিলিস্তিন দূতাবাস ভবনের বাইরে পতাকা উত্তোলন করা হলো।
আন্তর্জাতিক প্রেক্ষাপট
একই দিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা ও অস্ট্রেলিয়াও। এর একদিন পর সোমবার পর্তুগাল ও মাল্টাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয়।
বর্তমানে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ এখনো স্বীকৃতি দেয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া–ইউক্রেনের মধ্যে চলমান সবচেয়ে বড় যুদ্ধ কীভাবে শেষ করা যায়—সে বিষয়ে উভয় দেশ যেন গ্রীষ্মের আগেই একটি সমাধানে পৌঁছায়, এমনটাই চায় যুক্তরাষ্ট্র। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে
প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে ছয়দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে
যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় এলাকা সাসেক্সের একটি মসজিদে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ বলছে, ঘটনাটি মুসলিম বিদ্বেষমূলক অপরাধ (হেট ক্রাইম)
ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রুশ সেনারা ব্যাপক হামলা চালাচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর