ফেব্রুয়ারিতে ছয়দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে
২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে ছয়দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের ভিসা আবেদন জমা দেওয়া
যাবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় ভিএফএস গ্লোবালকে নতুন আবেদন গ্রহণ না করার পাশাপাশি কোনো আবেদন প্রত্যাহারের অনুরোধও না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, যেসব আবেদন ইতোমধ্যে জমা পড়েছে এবং সেগুলোর বিপরীতে দূতাবাস অতিরিক্ত নথিপত্র চেয়েছে, কেবল সেসব কাগজপত্র নির্ধারিত সময়ে গ্রহণ করা হবে।
বার্তায় আরও বলা হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের ফেব্রুয়ারির শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া–ইউক্রেনের মধ্যে চলমান সবচেয়ে বড় যুদ্ধ কীভাবে শেষ করা যায়—সে বিষয়ে উভয় দেশ যেন গ্রীষ্মের আগেই একটি সমাধানে পৌঁছায়, এমনটাই চায় যুক্তরাষ্ট্র। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে
যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় এলাকা সাসেক্সের একটি মসজিদে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ বলছে, ঘটনাটি মুসলিম বিদ্বেষমূলক অপরাধ (হেট ক্রাইম)
ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রুশ সেনারা ব্যাপক হামলা চালাচ্ছে। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হামলা শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হচ্ছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পরদিন আজ সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়েছে।
সকালে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
গত