ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা: নিহত ৩১, আহত ১৬৯
৭ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় মসজিদে এ বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানে ২০২৩ সালে পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর এটিই কোনো মসজিদে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
প্রাথমিক
তদন্তে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জুমার নামাজ চলাকালে হামলাকারী বিস্ফোরণ ঘটায়। বার্তাসংস্থা এএফপিকে এক সূত্র জানায়, হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে থামানোর চেষ্টা করা হলে সে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।
ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানায়, আহত ১৬৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে মসজিদের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি হামলাটিকে নৃশংস ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্সের গেটে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়। এর আগে ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলের সামনে ভয়াবহ বোমা হামলায় ৬৩ জন নিহত এবং ২৫০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।
সূত্র: সিএনএন, এএফপি, আলজাজিরা
বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার পাকিস্তান সীমান্তের প্রায় ৯৩ শতাংশ এবং বাংলাদেশ সীমান্তের প্রায় ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখ না থাকলে) ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ভারতের কেন্দ্রীয়
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বুধবার ভোরে শুরু হওয়া এই সংঘাতে এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিক ও সেনাসদস্য নিহত হয়েছেন। গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের ভঙ্গুর শান্তি আবারও ভেঙে পড়ল।
২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। মঙ্গলবার প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স–এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ তালিকায় ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম, যেখানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া। এর
জেন-জি (Gen-Z) নেতৃত্বাধীন তুমুল সরকারবিরোধী আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা