ভোটারদের জন্য সুখবর: ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার ৪টি সহজ পদ্ধতি চালু করল ইসি
৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তথ্য জানাকে সহজ করতে চারটি কার্যকর পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চার মাধ্যমের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভোটের তথ্য জানার ৪টি পদ্ধতি
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
স্মার্টফোন ব্যবহারকারীরা Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করে তথ্য জানতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক ও ভোটকেন্দ্রের ঠিকানা দেখা যাবে।
২. হটলাইন ১০৫
যেকোনো মোবাইল বা ল্যান্ডফোন থেকে ১০৫ নম্বরে কল করে তথ্য জানা যাবে। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সময় এনআইডি নম্বর ও জন্ম তারিখ সঙ্গে রাখতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
৩. এসএমএস পদ্ধতি
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
PC <স্পেস> NID Number
লিখে পাঠাতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে সংশ্লিষ্ট ভোটারের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ল্যাপটপ বা কম্পিউটার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। এখানে দুটি উপায়ে তথ্য পাওয়া যাবে—
নির্বাচনি এলাকা ও উপজেলা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা
এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত ভোটার নম্বর ও ভোটকেন্দ্র অনুসন্ধান
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই চারটি সমন্বিত সেবা চালু করা হয়েছে, যাতে দ্রুত ও নির্ভুলভাবে ভোট সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, দলের চেয়ারম্যান তারেক
ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি)
গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের