বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক ও শিল্পী তাহসান রহমান খান জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সংগীত থেকে সরে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের উজ্জ্বল ক্যারিয়ারের পর প্রিয় ভক্তদের ভালোবাসার শিখরেই বিদায় নিতে চান তিনি।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তাহসান এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। অনুষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর
হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে কয়েকটি গান পরিবেশন করার পর উপস্থাপক প্রশ্ন করেন— “এটাই কি তবে তাহসানের শেষ পারফর্ম?”
প্রশ্নের উত্তরে তাহসান বলেন,
“আমি নিশ্চিত নই, এটি কথা বলার সঠিক জায়গা কি না। কারণ আমি যখনই কিছু বলি, তার অংশবিশেষ নিয়ে সংবাদ তৈরি হয়ে যায়। তবু একটা কথা বলব— অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন, সংগীতশিল্পীদের ক্যারিয়ার খুব সীমিত। আমি তখন চাকরি ছেড়ে প্রথম অ্যালবাম করতে যাচ্ছিলাম। ভাই বলেছিল, ঝুঁকি নিও না। কিন্তু আমি ভেবেছিলাম, হয়তো শিল্পীর জীবনকাল ছোট, কিন্তু শিল্পের আয়ু অনেক বড়।”
তিনি আরও বলেন,
“আমার মনে হয়েছে, আমি ততদিনই গান করব যতদিন মানুষের ভালোবাসার শিখরে থাকতে পারি। কারণ, অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে স্বাভাবিক নিয়মে, কিন্তু সংগীতে একসময় মানুষ ভুলে যায়। আমি চাই না ভুলে যাওয়ার কষ্ট নিয়ে বাঁচতে— আমি চাই মানুষের ভালোবাসা নিয়েই বিদায় নিতে।”
তাহসানের এই বক্তব্যে উপস্থিত দর্শক-ভক্তদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ মনে করছেন, এটি হয়তো তার সংগীত জীবনের এক যুগের সমাপ্তি, আবার কেউ বিশ্বাস করছেন— তাহসান হয়তো নতুনভাবে ফিরে আসবেন অন্য কোনো শিল্পরূপে।
তবে এতটুকু নিশ্চিত— ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে তাহসান রহমান খান আজও বাংলাদেশের সংগীত ইতিহাসের এক অনন্য নাম।
এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও নিজের নাম উজ্জ্বল করলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলো নিজের দিকে টেনে নিয়ে জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) বিভাগে পুরস্কার
নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম ও চূড়ান্ত সিজনের শেষ পর্ব। এর মধ্য দিয়ে পর্দা নেমেছে কাল্পনিক হকিন্স
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের এই বাসিন্দার উত্থান যেমন বিস্ময়কর, তেমনি বর্তমানে তিনি উঠে এসেছেন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
২০১৬
ডিসি স্টুডিওসের কর্ণধার জেমস গান নিশ্চিত করেছেন, ব্লকবাস্টার হিট ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। আগের মতো ডেভিড কোহেনসওয়েট আবারও সুপারম্যানের ভূমিকায় থাকবেন।
নতুন সিনেমার নাম ‘ম্যান অফ টুমরো’ এবং এটি ২০২৭ সালের ৯ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে। জেমস গান নিজের সাবেক টুইটার