মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
৯ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
মানবিক ও উন্নত দেশ গড়তে দল-মত-নির্বিশেষে সবার মান-ইজ্জত ও অধিকারের সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করতে পারলে প্রথম দিন ফজরের নামাজ আদায় করেই জামায়াতের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করা হবে।
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি)
সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয়।
ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার দেশ। এখানে কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করবে না। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের আঘাত বা নিপীড়ন মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রীয় দায়িত্বকে কোনো উপভোগের বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, সবাইকে এই দায়িত্বশীলতার কথা সবসময় স্মরণে রাখতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। জনগণের অধিকার রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি দলটিকে একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে নির্বাচিত করার অনুরোধ জানান।
ভাষণে জামায়াত আমির জুলাইয়ের শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন এসেছিল বৈষম্যহীন বাংলাদেশ ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। তরুণদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নতুন প্রজন্মই ‘নতুন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ ২.০’-এর রূপকার হবে।
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আয়োজিত গণভোট জনগণের ইচ্ছা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জামায়াত দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘না’ এবং সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের পক্ষে ‘হ্যাঁ’ বলার রাজনীতি করে। নারীর মর্যাদা ও নেতৃত্বের প্রশ্নে তিনি বলেন, ক্ষমতায় এলে নারীরা সমাজের সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নেতৃত্বের সুযোগ পাবেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে জামায়াত আমির সমমর্যাদার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার অঙ্গীকার করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ভাষণের শেষাংশে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনকে সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব উল্লেখ করে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনার সময় অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে—সে জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তথ্য জানাকে সহজ করতে চারটি কার্যকর পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চার মাধ্যমের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন।
শনিবার (৭
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, দলের চেয়ারম্যান তারেক