ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনার সময় অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে—সে জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আবারও
জনগণের সমর্থন চেয়েছেন তিনি।
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণটি সম্প্রচার করা হয়।
ভাষণে তিনি বলেন, জনগণই রাষ্ট্রের মালিক এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করাও জনগণের অধিকার। ফ্যাসিবাদী শাসনামলে এসব সুযোগ-সুবিধা জনগণের বদলে একটি মাফিয়া সিন্ডিকেটের হাতে কুক্ষিগত ছিল বলে অভিযোগ করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের কল্যাণ, ধর্মীয় গুরুদের আর্থিক সহযোগিতা এবং প্রশাসনে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির নীতি বাস্তবায়ন করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়মতো জাতীয় পে-স্কেল ঘোষণার কথাও জানান তিনি।
প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরে তারেক রহমান বলেন, প্রবাসীদের সম্মান, সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ শ্রমিকদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার কথাও বলেন তিনি।
ধর্মীয় সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতেই একটি আধুনিক ও সভ্য রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।
ভাষণের শেষাংশে তিনি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী সব নাগরিককে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মানবিক ও উন্নত দেশ গড়তে দল-মত-নির্বিশেষে সবার মান-ইজ্জত ও অধিকারের সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করতে পারলে প্রথম দিন ফজরের নামাজ আদায় করেই জামায়াতের পরিকল্পনাগুলো বাস্তবায়ন
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তথ্য জানাকে সহজ করতে চারটি কার্যকর পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চার মাধ্যমের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন।
শনিবার (৭
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, দলের চেয়ারম্যান তারেক