‘আমি শয়তান নই’—ফাঁস হওয়া ভিডিও সাক্ষাৎকারে দাবি জেফ্রি এপস্টেইনের
৩ ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একটি ভিডিও সাক্ষাৎকার সম্প্রতি ফাঁস হয়েছে, যেখানে তিনি নিজেকে ‘শয়তান’ নন বলে দাবি করেছেন। এমনকি নিজেকে ‘স্বল্পমাত্রার যৌন শিকারি’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারটি নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। নিউইয়র্ক সিটিতে এপস্টেইনের প্রাসাদোপম বাড়িতে এই সাক্ষাৎকার নেওয়া হয়। তবে ঠিক কবে
সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিল, তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, ব্যানন এপস্টেইনকে প্রশ্ন করেন, তিনি নিজেকে শয়তান মনে করেন কি না। জবাবে কালো শার্ট ও সানগ্লাস পরিহিত এপস্টেইন বলেন, “না, আমি শয়তান নই। আমার ঘরে একটি খুব ভালো আয়না আছে, সেখানে প্রায়ই নিজেকে দেখি।”
পরবর্তীতে ব্যানন তাকে ‘ক্লাস থ্রি যৌন শিকারি’ হিসেবে অভিহিত করা হয় কি না—এ প্রশ্ন করলে এপস্টেইন তা অস্বীকার করেন। যুক্তরাষ্ট্রে ‘ক্লাস থ্রি যৌন অপরাধী’ বলতে সমাজ ও জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত অপরাধীদের বোঝানো হয়। তবে এপস্টেইন বলেন, “আমি যৌন শিকারি—এটা সত্য, কিন্তু তা একেবারেই স্বল্পতম মাত্রার।”
এরপর অপরাধ স্বীকার করছেন কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি ‘হ্যাঁ’ বলে জবাব দেন। পাশাপাশি অর্থের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে কাজ করে উপার্জিত অর্থকে ‘নোংরা’ মনে করেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, তার উপার্জন বৈধ ছিল, যদিও নৈতিকতা নিয়ে ভিন্নমত থাকতে পারে।
নিউইয়র্কে একটি ইহুদি পরিবারে জন্ম নেওয়া জেফ্রি এপস্টেইন ১৯৭০-এর দশকে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ওয়াল স্ট্রিটে বিনিয়োগ ব্যাংকিংয়ে যুক্ত হয়ে দ্রুত ধনী হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ড ও পাম বিচে তিনি বিলাসবহুল সম্পদের মালিক ছিলেন এবং তার সঙ্গে দেশ-বিদেশের প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।
২০১৯ সালের ৬ জুলাই নিউইয়র্কে গ্রেপ্তার হন এপস্টেইন। পরের মাসেই কারাগারে তার মৃত্যু হয়। সরকারি হিসেবে এটিকে আত্মহত্যা বলা হলেও, তার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক এখনো রয়ে গেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে আকস্মিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের
ভেনেজুয়েলায় নিরাপদ, সঠিক ও বিচক্ষণতার সঙ্গে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা। এ ঘটনার পর ফ্লোরিডার স্থানীয়
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রকাশ্য সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি নিউইয়র্ক সফরে যাবেন। মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানি ঘোষণা করেছিলেন—যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা অনুযায়ী সুযোগ পেলে তিনি নেতানিয়াহুকে
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় কয়েক দফা আলোচনার পর এই সংশোধন করা হয়। খসড়ার বিতর্কিত কয়েকটি প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের উদ্বেগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে