জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতের দাবি, পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে চক্রান্তকারীরা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা
বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, “এই ঘটনার পরপরই একটি দল তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা—এটি বিশেষ একটি রাজনৈতিক দল বা তাদের সাইবার টিমের পরিকল্পিত চক্রান্ত। ষড়যন্ত্রকারী ব্যক্তিরা এতে জড়িত।”
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, দায় এড়াতে একটি গোষ্ঠী কর্মসূচি দিয়েছে বলেই জামায়াত মনে করে। ইতোমধ্যে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ভবিষ্যতে আইনি পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, “এটি জামায়াতে ইসলামীকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”
তিনি অভিযোগ করেন, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে খারাপ ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এতে প্রমাণ হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর আইটি সেলের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম জানান, রোববার বিকেল ৪টায় জামায়াত আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সর্বশেষ আনুষ্ঠানিক পোস্ট করা হয়। এরপর ৪টা ৩৭ মিনিটে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়, যা হ্যাকের মাধ্যমে করা হয়েছে। বিষয়টি ৪টা ৫৫ মিনিটে জানা গেলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ৫টা ৯ মিনিটে অ্যাকাউন্টটি রিকভার করা হয়। পরে ৫টা ২২ মিনিটে একটি রিজয়েন্ডার দিয়ে জানানো হয় যে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এ ঘটনায় রাত সাড়ে তিনটার দিকে জিডি করা হয়।
তিনি আরও জানান, শুধু জামায়াত আমিরের অ্যাকাউন্ট নয়, একই সময়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের এক্স হ্যান্ডেল থেকেও একই পোস্ট করা হয়, যা থেকে বোঝা যায়—একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে হ্যাক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি টিম একটি প্রেজেন্টেশনের মাধ্যমে সাইবার আক্রমণের বিস্তারিত তুলে ধরে। আইটি টিমের সদস্য প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, হ্যাকের পরপরই পাসওয়ার্ড পরিবর্তনসহ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও দাবি করেন, সরকারি ই-মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে সন্দেহজনক ফাইল পাঠিয়ে ফিশিং ও স্যাবোটাজের চেষ্টা করা হয়েছে।
জামায়াতের দাবি, সাম্প্রতিক সময়ে তাদের একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ধারাবাহিক সাইবার আক্রমণ চালানো হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সাইবার সিকিউরিটি কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সমালোচনা করার অধিকার সবার থাকলেও কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের
নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অপতৎপরতা চলছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, দেশে পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ করে ভোটার মাইগ্রেশন, আইনশৃঙ্খলা বাহিনীতে অপ্রাসঙ্গিক সংস্থার অন্তর্ভুক্তি এবং তথাকথিত ‘শান্তি কমিটি’ গঠন নিয়ে তিনি
নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো থাকলেও সামনে কী ঘটবে তা বলা যাচ্ছে না।
তিনি বলেন, কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলন দেখে মনে হচ্ছে তারা ইলেকশন