দুদফা কমানোর পর আবার বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৫১ হাজার ছাড়াল
৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সোনার বাজারে অস্থিরতা কাটছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। এমন পরিস্থিতিতে সোমবার দুদফা দাম কমানোর পর মঙ্গলবার সকালে আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার
ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়, যা সোমবার বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট সোনার দাম: প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৩৫৬ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকালে একধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ভালো মানের সোনার দাম নির্ধারণ করে ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানোর ঘোষণা দেয় সংগঠনটি। এরপর আরও কয়েক দফায় সোনার দাম কমানো হয়।
দেশে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সরবরাহকারী বা ক্রেতার ঋণ (সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিট) সুবিধা পাওয়া যাবে।
সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো
বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া। রাজধানী ঢাকায় প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে খাবার সরবরাহের সফল পরীক্ষা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
একদিনের পরীক্ষামূলক এই কার্যক্রমে আকাশপথে দ্রুত ও নির্ভুলভাবে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়, যা দেশের
রাষ্ট্রীয় পর্যায়ে কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কাফকো থেকে মোট ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা। এর মধ্যে রয়েছে ৭০ হাজার টন এমওপি
দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, খোলা সয়াবিন তেলে ৩ টাকা এবং পাম অয়েলে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক