সিইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে বিএনপির একগুচ্ছ অভিযোগ
১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ করে ভোটার মাইগ্রেশন, আইনশৃঙ্খলা বাহিনীতে অপ্রাসঙ্গিক সংস্থার অন্তর্ভুক্তি এবং তথাকথিত ‘শান্তি কমিটি’ গঠন নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দলে ছিলেন—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যেসব বাহিনীর নাম আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নির্বাচনে কেবল তাদেরই অন্তর্ভুক্ত করা উচিত। তিনি বলেন, “আজ বিএনসিসি আনা হচ্ছে, কাল হয়তো স্কাউটকেও আনা হবে—এটি নির্বাচনী পরিবেশের জন্য শুভ নয়।”
তিনি আরও অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে গিয়ে সক্রিয় রয়েছেন। আইনের সরাসরি বাধা না থাকলেও নির্বাচনের অন্তত দুই দিন আগে বহিরাগতদের এলাকা ছাড়ার দাবি জানান তিনি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষক অনুমোদন দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তার মতে, সক্ষমতা যাচাই না করেই পর্যবেক্ষক অনুমোদন দিলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। একই কেন্দ্রে একসঙ্গে অনেক পর্যবেক্ষক প্রবেশ যেন না করে, সে বিষয়ে ইসিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনের আগে বিশেষ কয়েকটি আসনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তরের অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, যেখানে ৪–৫ জন বসবাস করার কথা, সেখানে ২০–৩০ জন ভোটার দেখানো হয়েছে। কোথাও কোথাও হোল্ডিং নম্বর ছাড়াই ভোটার নিবন্ধনের অভিযোগও রয়েছে। তিনি জানান, ইসি এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। আসনভিত্তিক ভোটার মাইগ্রেশনের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়ে, প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে ‘শান্তি কমিটি’ গঠন করা হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তার ভাষায়, এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিরোধী পক্ষকে দমনের চেষ্টা হতে পারে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধরনের কমিটির বিষয়ে তারা অবগত নয়।
সমালোচনা করার অধিকার সবার থাকলেও কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের
নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার অপতৎপরতা চলছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, দেশে পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো থাকলেও সামনে কী ঘটবে তা বলা যাচ্ছে না।
তিনি বলেন, কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলন দেখে মনে হচ্ছে তারা ইলেকশন