সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ: এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
৩ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মতিউর
রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার চার্জশিট ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে মোট ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা দায়ের করে দুদক। প্রথম মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়, যার চার্জশিট অনুমোদিত হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এ মামলার তদন্ত এখনো চলমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে কোরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার ঘটনায় তার ছেলে মুশফিকুর রহমান ইফাত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে আসেন। এরপর মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য প্রকাশ্যে আসে।
এই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৪ জুন দুদক মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে তাদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। পাশাপাশি তাদের ব্যাংক হিসাব, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসাব ও শেয়ারবাজারের বিও হিসাব জব্দ করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স থেকে ১৬টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে ৯টি শেয়ার। আগামী ১৮ জানুয়ারি (রোববার) থেকে এই পরিবর্তন কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) ডিএসই তাদের নিজস্ব ওয়েবসাইটে এ
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন একই বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার।
কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, গবেষণা অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে
চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় দেশের ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১৫ ডিসেম্বর) ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনে নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন