নির্বাচন ও রমজান সামনে রেখে জানুয়ারিতে রেমিট্যান্স ৩.১৭ বিলিয়ন ডলার
১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
রোববার
(১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচন ও রমজানকে ঘিরে পরিবারের বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীদের মধ্যে দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বাড়ে। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের মার্চে—৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, তখন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, সদ্য সমাপ্ত ২০২৫ সালে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার মজুতের কাছাকাছি।
চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহও ঊর্ধ্বমুখী। জুলাইয়ে এসেছে ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার, আগস্টে ২ দশমিক ৪২ বিলিয়ন, সেপ্টেম্বরে ২ দশমিক ৬৮ বিলিয়ন, অক্টোবরে ২ দশমিক ৫৬ বিলিয়ন এবং নভেম্বরে ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থ পাচার ও অবৈধ হুন্ডি কার্যক্রম কমে আসায় বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। পাশাপাশি ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসীরা আনুষ্ঠানিক পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি। একই সময়ে আগের অর্থবছরে রেমিট্যান্স ছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স থেকে ১৬টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে ৯টি শেয়ার। আগামী ১৮ জানুয়ারি (রোববার) থেকে এই পরিবর্তন কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) ডিএসই তাদের নিজস্ব ওয়েবসাইটে এ
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন একই বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার।
কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, গবেষণা অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে
চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় দেশের ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১৫ ডিসেম্বর) ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনে নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন