জাপানে জনপ্রিয় ক্যাট ক্যাফে সংস্কৃতি আবারও আলোচনায় এসেছে। কয়েক বছর ধরে শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এসব ক্যাফে তরুণ প্রজন্ম ও পর্যটকদের কাছে বিনোদনের কেন্দ্র হয়ে উঠলেও, সাম্প্রতিক সময়ে পশু কল্যাণ নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, বিড়ালের জন্য এসব ক্যাফে সব সময় আরামদায়ক নয়। দীর্ঘ সময় কোলাহলের মধ্যে থাকা প্রাণীদের মানসিক
চাপ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এর আগে ২০১৬ সালে টোকিওর একটি নামকরা ক্যাট ক্যাফে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল।
অন্যদিকে, মালিকরা বলছেন—ক্যাট ক্যাফে শুধু বিনোদন নয়, বরং প্রাণীপ্রেম ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। অনেক সময় ক্যাফের বিড়ালগুলোকে দত্তক নিতেও দেওয়া হয়, যা গৃহহীন প্রাণীর জন্য সহায়ক হচ্ছে।
বর্তমানে জাপানে শতাধিক ক্যাট ক্যাফে চালু রয়েছে। গবেষণা বলছে, বিড়ালভিত্তিক অর্থনীতি বা “নেকোনমিক্স” দেশটিতে বছরে প্রায় কয়েক ট্রিলিয়ন ইয়েন অর্থনৈতিক প্রবাহ তৈরি করছে।
তবে, প্রশ্ন থেকেই যাচ্ছে—এই ব্যবসা কি বিড়ালের জন্য আনন্দ, নাকি নিছক ভোগান্তি?
জাপানে গত এক বছরে ১৮ হাজারের বেশি ডিমেনশিয়ায় আক্রান্ত প্রবীণ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন। পরে তাদের প্রায় ৫০০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির পুলিশ জানায়, ২০১২ সালের পর থেকে এ ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশ্বের সবচেয়ে বয়স্ক
বাংলাদেশি শিক্ষার্থী সাদ আব্দুল্লাহ আয়ান জাপানের “সাইতামা সিটি হিউম্যান রাইটস এসেই কম্পিটিশন ২০২৫”-এ প্রথম স্থান অর্জন করে এক অনন্য কৃতিত্ব দেখিয়েছেন। নগরজুড়ে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ১ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে পিছনে ফেলে সে এ সাফল্য অর্জন করে।
সাইতামা
টোকিও ০৭ নভেম্বর ২০২৫;
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ (৭ নভেম্বর ২০২৫) জাপানের নাগোয়া শহরের এক মিলনায়তনে 'বাংলাদেশ- জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস' শীর্ষক সেমিনার এবং পরবর্তীতে একটি ম্যাচিং ইভেন্টের আয়োজন করে।
জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তিকে স্বাগত জানিয়েছে জাপান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সৎভাবে এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি।
বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ইওয়া তাকেশি বলেন, “এই চুক্তি পরিস্থিতি শান্ত করার এবং দুই