শেষ মুহূর্তে এমবাপের পেনাল্টিতে রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়
১ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময় চলছে, যেকোনো মুহূর্তে শেষ বাঁশি বাজতে পারে। ঠিক তখনই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে কোনো ভুল করেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। শেষ মুহূর্তের এই গোলেই রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্ন্যাবুতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রায়ো
ভায়েকানোর বিপক্ষে সহজ জয় প্রত্যাশিতই ছিল রিয়ালের। ম্যাচের পরিসংখ্যানেও স্পষ্ট আধিপত্য দেখা যায় স্বাগতিকদের। পুরো ম্যাচে ৫৭ শতাংশ সময় বলের দখল ছিল রিয়ালের, গোলবার লক্ষ্য করে তারা নেয় ২৩টি শট। বিপরীতে রায়ো ভায়েকানো ৪৩ শতাংশ সময় বলের দখল রেখে ১৪টি শট নেয় রিয়ালের গোলমুখে।
ম্যাচের ১৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে নিখুঁত শটে গোল করেন ভিনিসিয়ূস জুনিয়র। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও আর গোল বাড়াতে পারেনি কার্লো আনচেলত্তির দল। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় রায়ো ভায়েকানো। মাঠে নামার চতুর্থ মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান জর্জ ডি ফ্রুটোস। এরপর একের পর এক আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ, তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোল পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছিল ১-১ ব্যবধানেই শেষ হচ্ছে ম্যাচ।
কিন্তু শেষ মুহূর্তে আসে নাটকীয় মোড়। যোগ করা সময়ের দশম মিনিটে ডি-বক্সের ভেতরে অবৈধভাবে বাধা দেওয়ায় হলুদ কার্ড দেখেন আলফোনসো এস্পিনো। এর ফলেই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে।
এই জয়ের ফলে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২২ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে অবস্থান করছে রায়ো ভায়েকানো।
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা বিরাজ করছে। দুই দলের গ্রুপপর্ব ও সুপার ফোরের ম্যাচে গ্যালারি পূর্ণ না হলেও, ফাইনালে ২৮ হাজার আসনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
সুপার ফোরের শুরুটা জয় দিয়ে করেছে বাংলাদেশ। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ—ভারতের বিপক্ষে লড়াই। জয় পেলে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলতে পারবে টাইগাররা। তাই আজকের ম্যাচটাই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে
দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল রাত সাড়ে ৮টায়
গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হেরেছিল বাংলাদেশ। তবে আজ (শনিবার) আবারও লঙ্কানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বিরতি ছাড়াই শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব, আর প্রথম ম্যাচেই বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ
দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ফুটবল বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ইতালি। চলমান ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও শঙ্কা কাটছে না আজ্জুরিদের। সামান্য ভুলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট হাতছাড়া হতে পারে।
ইউরোপ অঞ্চলের ‘আই’ গ্রুপে ইতালির