অস্ট্রেলিয়া
পার্লামেন্টে বোরকাকে অপমান করায় অস্ট্রেলিয়ার সিনেটর পওলিন হানসন সাত কর্মদিবস বহিষ্কার

২৫ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
পার্লামেন্টে বোরকা পরে এসে বোরকাকে অপমান ও মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অস্ট্রেলিয়ার উগ্র-ডানপন্থি নারী সিনেটর পওলিন হানসনকে সাত কর্মদিবসের জন্য বহিষ্কার করেছে দেশটির সিনেট। প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করার দাবির অংশ হিসেবে তিনি সিনেটে বোরকা পরে প্রবেশ করেন, যা পার্লামেন্টে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ঘটনার পরপরই অন্যান্য আইনপ্রণেতারা তার এ আচরণের
কঠোর নিন্দা জানান। বোরকা নিষিদ্ধের জন্য বিল উত্থাপনে ব্যর্থ হওয়ায় হানসন বোরকা পরে পার্লামেন্টে আসেন এবং পরে তা খুলে ফেলেন। মুসলিম সদস্যরা এটিকে স্পষ্ট বর্ণবিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণ বলে আখ্যা দেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং বলেন, “সিনেটর হানসনের বিদ্বেষপূর্ণ লোক দেখানো কাজ আমাদের সমাজের বন্ধনকে ক্ষতিগ্রস্ত করেছে। তার এই কাজ অস্ট্রেলিয়ার ভাবমূর্তিকে দুর্বল করেছে এবং এর পরিণতি অন্যদের ওপর পড়বে।” তিনি আরও বলেন, “এই আচরণ অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ মানুষের ধর্মকে অপমান করেছে। পার্লামেন্টে এতটা অসম্মানজনক আচরণ আমরা কখনও দেখিনি।”
সমালোচনার মুখে হানসন নিজের অবস্থান সমর্থন করে বলেন, ব্যাংক বা অন্য কোনো ভেন্যুতে হেলমেট খুলে রাখতে হলে বোরকা কেন ব্যতিক্রম হবে? তিনি দাবি করেন, পার্লামেন্টে ড্রেসকোড না থাকায় তিনি যা খুশি পরে আসতে পারেন। দীর্ঘদিন ধরে মুসলিম পোশাক ও দক্ষিণ এশীয় অভিবাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় থাকা এই কুইন্সল্যান্ডের সিনেটর ১৯৯০–এর দশকে প্রথম আলোচনায় আসেন।
সূত্র: রয়টার্স
এ সম্পর্কিত আরও পড়ুন
.jpg-2025-08-23T14-14-50.512Z.jpg&w=3840&q=100)
২৩ আগস্ট ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
গাজা যুদ্ধ নিয়ে জনমতের চাপ, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া
গাজা যুদ্ধ ঘিরে অস্ট্রেলিয়ার অভ্যন্তরে জনমতের বড় পরিবর্তনের প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ১১ আগস্ট সরকার এ সিদ্ধান্ত জানায়। ঐতিহাসিক মিত্র ইসরায়েল এতে অসন্তুষ্ট হলেও, অস্ট্রেলিয়া তাতে খুব একটা শঙ্কিত নয় বলে মনে করছে পর্যবেক্ষকরা।
এর কয়েক
বিস্তারিত...
৬ মে ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
ফিজির প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন ২৬ বাংলাদেশি শ্রমিক
আবাসনের দুরবস্থা, প্রয়োজনীয় খাবারের অভাব এবং নিয়োগচুক্তির লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে ফিজির প্রধানমন্ত্রী কার্যালয়ে যান দেশটিতে কর্মরত ২৬ বাংলাদেশি শ্রমিক।
গতকাল বৃহস্পতিবার সুভায় ফিজির প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে যান এই শ্রমিকরা। প্রধানমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং অভিযোগের তদন্ত
বিস্তারিত...
.jpg-2025-04-28T13-08-25.229Z.jpg&w=3840&q=100)
