অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই: তারেক রহমান
২৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর পরিচালনা বা এলডিসি থেকে উত্তরণের মতো দীর্ঘমেয়াদি জাতীয় সিদ্ধান্ত নেওয়ার কোনও এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে
দেওয়া দীর্ঘ পোস্টে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং পানগাঁও নৌটার্মিনালের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি দুটি প্রেক্ষাপট তুলে ধরেন—একজন ছোট পোশাক কারখানার মালিক ও একজন শ্রমিক পরিবারের তরুণ স্নাতকের গল্প। তারেক রহমানের মতে, এলডিসি উত্তরণ বা বন্দর–সংক্রান্ত সিদ্ধান্তগুলো তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে, অথচ এসব সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তাদের মতামত বা ভোটাধিকার কোনোভাবেই প্রতিফলিত হয়নি।
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের সময়সূচি এগিয়ে আনা ছিল পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত, অথচ এটি নিচ্ছে এমন একটি সরকার যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তারেক রহমান দাবি করেন, জাতিসংঘের নিয়ম অনুযায়ী সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে, অ্যাঙ্গোলা ও সামোয়ার উদাহরণও রয়েছে। তাই বিকল্প না থাকার ভান করে দেশের দর–কষাকষির সক্ষমতাকে দুর্বল করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম বন্দর নিয়ে দীর্ঘমেয়াদি বিদেশি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়মিত সিদ্ধান্ত নয় বরং একটি জাতীয় সম্পদের ওপর কৌশলগত অঙ্গীকার—যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে। এই ধরনের সিদ্ধান্ত এমন সরকারের নেওয়া উচিত, যারা জনগণের কাছে জবাবদিহি করে।
তারেক রহমান বলেন, এলডিসি উত্তরণ বা বন্দর সংস্কার—কোনোটির বিরুদ্ধেই তিনি নন; বিষয়টি হলো বৈধতার। তার ভাষায়, “একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।”
পোস্টের শেষে তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে কখনো নীরব থাকে না। তাই তারা আগামীর নির্বাচনকে নিজেদের মত প্রকাশ ও অধিকার প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০ জনের আপিল শুনানি করে।
মঞ্জুর হয়েছে: ৪০টি
নামঞ্জুর হয়েছে: ২৫টি (এর মধ্যে ১ জন উপস্থিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০১৮ সালের “মিডনাইট ইলেকশন”-এর মতো পরিস্থিতি যদি এবারও তৈরি হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায়, তাহলে এ জাতিকে বড় মূল্য দিতে হবে। তিনি বলেন, আমরা মনে করি এবার সে রকম পরিবেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে তিনি এখন
ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।
শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার