বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন। সবকিছু ঠিক থাকলে কাতার সরকারের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে তাকে।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন মোট ১৪ জন। তাদের মধ্যে রয়েছেন—তার প্রয়াত ছেলে
আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক ডা. জাহিদ হোসেন, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন।
এ ছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদারও সঙ্গে থাকবেন।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসায় সহায়তার জন্য লন্ডন ও চীন থেকেও চিকিৎসক দল ঢাকায় এসেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০ জনের আপিল শুনানি করে।
মঞ্জুর হয়েছে: ৪০টি
নামঞ্জুর হয়েছে: ২৫টি (এর মধ্যে ১ জন উপস্থিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০১৮ সালের “মিডনাইট ইলেকশন”-এর মতো পরিস্থিতি যদি এবারও তৈরি হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায়, তাহলে এ জাতিকে বড় মূল্য দিতে হবে। তিনি বলেন, আমরা মনে করি এবার সে রকম পরিবেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে তিনি এখন
ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।
শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার