.jpg-2025-06-11T04-04-14.885Z.jpg&w=3840&q=100)
পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ফ্লাইট অবতরণের সময় হাজিদের শুভাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি ফুল
দিয়ে প্রথম ফিরতি ফ্লাইটের হাজিদের আন্তরিকভাবে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন হজ ব্যবস্থাপনায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেবিচক সূত্র জানিয়েছে, আজ আরও সাতটি ফিরতি ফ্লাইটে প্রায় আড়াই হাজার হাজি দেশে ফিরবেন। হজ শেষে ফিরতি ফ্লাইট চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গেছেন। প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইটটি যায় ১ জুন। এ সময়ের মধ্যে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। হজ ফ্লাইট পরিচালনায় তিনটি এয়ারলাইনস অংশ নেয়—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস। ফিরতি যাত্রার ক্ষেত্রেও এ তিনটি এয়ারলাইনস নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করছে। বিমানবন্দরে বিশেষ ব্যবস্থাপনা ফিরতি হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়ক অভ্যর্থনার লক্ষ্যে বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাপনা। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পুরো হজ প্রক্রিয়া এবং যাত্রী নিরাপত্তা তদারকি করছে। হাজিদের স্বাগত জানানো থেকে শুরু করে সঠিক পথে গাইড করার দায়িত্বে রয়েছেন আনসার সদস্যরা। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হচ্ছে বিশেষভাবে নির্ধারিত কাউন্টারগুলোতে, যেখানে ইমিগ্রেশন পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চ দায়িত্ব পালন করছে। এতে ভিড় কমছে এবং দ্রুত সেবা নিশ্চিত হচ্ছে। লাগেজ সংগ্রহে হাজিদের জন্য নির্ধারিত রয়েছে লাগেজ বেল্ট ৫, ৬, ৭ ও ৮। আনসার সদস্যরা লাগেজ সংগ্রহে সরাসরি সহযোগিতা করছেন। লাগেজ সংগ্রহ শেষে হাজিরা গ্রিন চ্যানেল-২ দিয়ে কাস্টমস সম্পন্ন করবেন। এরপর তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তত্ত্বাবধানে জমজমের পানি সংগ্রহ করে ক্যানোপি-২ দিয়ে বিমানবন্দর ত্যাগ করবেন। এ ছাড়া, এপিবিএনের ব্যবস্থাপনায় নির্ধারিত ড্রাইভওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে বলে দাবি করা হলেও সেটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এবিস্তারিত...
.jpg-2025-10-09T16-10-29.750Z.jpg&w=3840&q=100)
বাংলাদেশ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে— ৫৩ বছরের সদস্যপদে এ প্রথমবারের মতো এ ঐতিহাসিক সাফল্য অর্জন করল দেশটি। বাংলাদেশের এই অর্জনে দেশজুড়ে গর্ব ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। গত ৭ অক্টোবর ২০২৫, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডেরবিস্তারিত...
.jpg-2025-08-18T12-26-16.432Z.jpg&w=3840&q=100)
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক–শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তাঁরা এ কর্মসূচি পালন করেন। একই দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশবিস্তারিত...

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে ক্লোজ করার ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের সরকারি ফেসবুক পেজে জানানো হয়, প্রচলিতবিস্তারিত...