দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম
৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
দল বিলুপ্ত করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে
জানিয়েছে বিএনপি।
বিএনপিতে ফিরে এসে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। পরে তিনি চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জানান, পরিস্থিতির কারণে দল ছাড়লেও হৃদয়ে সবসময় বিএনপিকেই ধারণ করেছেন এবং ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি বিএনপিতে যোগ দেওয়া বিএনপির সাবেক ও বিএলডিপির নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে বিএলডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই স্বৈরশাসনের পতন ঘটানো সম্ভব হয়েছে। তিনি জানান, আগামী নির্বাচনে শাহাদাত সেলিমের মনোনয়ন তিনি নিজ দক্ষতায় অর্জন করেছেন এবং তাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সেলিম দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যৌথভাবে আন্দোলন করেছেন এবং ১২-দলীয় জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে তিনি সেলিমকে শুভেচ্ছা জানান।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও বলেন, একসময় শাহাদাত সেলিম বিএনপিরই অংশ ছিলেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রদল থেকেও উঠে এসেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০ জনের আপিল শুনানি করে।
মঞ্জুর হয়েছে: ৪০টি
নামঞ্জুর হয়েছে: ২৫টি (এর মধ্যে ১ জন উপস্থিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০১৮ সালের “মিডনাইট ইলেকশন”-এর মতো পরিস্থিতি যদি এবারও তৈরি হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায়, তাহলে এ জাতিকে বড় মূল্য দিতে হবে। তিনি বলেন, আমরা মনে করি এবার সে রকম পরিবেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে তিনি এখন
ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।
শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার