শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ২৭ রানের ব্যাবধানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সোমবার (৫ মে) ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় সফরকারীরা।
শ্রীলঙ্কার দেওয়া ১৯৭ রানের জবাবে ১৬৯ রানে থেমেছে আজিজুল হাকিম তামিমের দল। সিরিজে এখনো ৩-২ ব্যবধানে এগিয়ে আছে জুনিয়র টাইগাররা।
শ্রীলঙ্কার
দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জুনিয়র টাইগারদের। ৮ রানেই হারায় প্রথম উইকেট। সাজঘরে ফিরে যান জাওয়াদ আবরার। ১১ বলে ৭ রান করেন তিনি।
ঠিক পরের বলেই আউট হন আরেক ওপেনার কালাম সিদ্দিকি অলিন। দলের রান সেই ৮-ই ছিল। কালাম আউট হন কেবল ১ রান করে।
দলীয় ১৭ রানে তামিমও বিদায় নেন। তিনি ৮ বলে ৪ রান করেন। পরে রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ হাল ধরেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৯৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচ জিততে তখনো দরকার ১০১ রান।
তখন সামিউন বশির ও ফরিদ হাসানের জুটিতে ফেরার স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে কেউই দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় ১৬৯ রানে অলআউট হয় জুনিয়র টাইগাররা। ফলে ২৭ রানে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।
এর আগে ব্যাট করতে নেমে ১৯৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল। দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন আধাম হিমলি। বিমাঠ দিনসারা করেন ৪২ রান। বাংলাদেশের যুবাদের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন সামিউন বশির। ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করেন তিনি। এছাড়া দুইটি করে উইকেট পান রিজান হোসেন, ফারহান শাহরিয়ার ও সাদ ইসলাম।
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা বিরাজ করছে। দুই দলের গ্রুপপর্ব ও সুপার ফোরের ম্যাচে গ্যালারি পূর্ণ না হলেও, ফাইনালে ২৮ হাজার আসনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
সুপার ফোরের শুরুটা জয় দিয়ে করেছে বাংলাদেশ। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ—ভারতের বিপক্ষে লড়াই। জয় পেলে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলতে পারবে টাইগাররা। তাই আজকের ম্যাচটাই হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে
দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল রাত সাড়ে ৮টায়
গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে হেরেছিল বাংলাদেশ। তবে আজ (শনিবার) আবারও লঙ্কানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বিরতি ছাড়াই শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব, আর প্রথম ম্যাচেই বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ
দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ফুটবল বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ইতালি। চলমান ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও শঙ্কা কাটছে না আজ্জুরিদের। সামান্য ভুলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট হাতছাড়া হতে পারে।
ইউরোপ অঞ্চলের ‘আই’ গ্রুপে ইতালির