
রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে দশতলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া আরও পাঁচটি ইউনিট রওনা হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন,
আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরো পাঁচটি ইউনিট রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে বলে দাবি করা হলেও সেটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এবিস্তারিত...
.jpg-2025-10-09T16-10-29.750Z.jpg&w=3840&q=100)
বাংলাদেশ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে— ৫৩ বছরের সদস্যপদে এ প্রথমবারের মতো এ ঐতিহাসিক সাফল্য অর্জন করল দেশটি। বাংলাদেশের এই অর্জনে দেশজুড়ে গর্ব ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। গত ৭ অক্টোবর ২০২৫, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডেরবিস্তারিত...
.jpg-2025-08-18T12-26-16.432Z.jpg&w=3840&q=100)
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক–শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তাঁরা এ কর্মসূচি পালন করেন। একই দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশবিস্তারিত...

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে ক্লোজ করার ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের সরকারি ফেসবুক পেজে জানানো হয়, প্রচলিতবিস্তারিত...